বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষেঃ ‘ক্যালকুলেটরের দোষ, তাঁরা ভুল করেননি’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের যৌথ সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার নির্বাচনের ফল নতুন করে জানানো হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যের একটি পদের ফল পরিবর্তন করা হয়। পরিবর্তিত ফলে পরাজিত হন আগের জয়ী প্রার্থী সুশান্ত। আর পরাজিত প্রার্থী নানা শাহকে বিজয়ী ঘোষণা করা হয়।

এফডিসিতে গতকালের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু বলেন, ‘আমরা ভোট পুনর্গণনার পর দেখতে পেলাম, সুশান্ত আসলে ৩৪২ ভোট পায়নি, পেয়েছে ২২৫ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী নানা শাহর ২৫১ ভোটের জায়গায় আরো একটি ভোট বেড়েছে, এখন নানা শাহর ভোট ২৫২টি। সে হিসেবে সুশান্ত পরাজিত হয়েছেন এবং নানা শাহ বিজয়ী।’

কেন এত বড় ভুল হয়েছে—জানতে চাইলে দিলু বলেন, ‘ক্যালকুলেটরে ভোট গুনতে ভুল হয়েছিল। আমাদের যে শিটের মধ্যে ভোটের হিসাব লেখা ছিল, সেখান থেকে ক্যালকুলেটরে হিসাবের সময় ভুল হয়েছে।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘সারা দিন ক্লান্ত থাকার পর আমি নিজেই ক্যালকুলেটর চাপছিলাম, আসলে আমারই ভুল হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।’

নির্বাচন-সংশ্লিষ্ট আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু এ সময় সাবেক জয়ী প্রার্থী সুশান্তর কাছে জানতে চান, তিনি ভোট পুনর্গণনা চান কি না। উত্তরে সুশান্ত ‘না’ বলে শিল্পী সমিতির কার্যালয় থেকে বেরিয়ে যান।

পরে সুশান্ত বলেন, ‘দেখেন, আমি সব সময় ভিলেনের ভূমিকায় অভিনয় করেছি। দর্শক সব সময় আমার ভয়ংকর চেহারাই দেখেছে। কিন্তু বাস্তব জীবনে আমি কখনো কারো সঙ্গে শক্ত ভাষায় কথা বলিনি। কাউকে কোনো দিন ধমক দিইনি। যে কারণে এফডিসির সব প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলী আমাকে ভালোবাসেন; শিল্পীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। এখন ক্যালকুলেটরে বোতাম চাপার ভুলের কারণে আমি ফেল করেছি। এটা ক্যালকুলেটরের দোষ। যাঁরা নির্বাচন কমিশন বা আপিল বোর্ডের দায়িত্বে আছেন, তাঁরা আমার গুরুজন; তাঁরা কোনো ভুল করেননি। তার চেয়ে বড় ভুল আমার হয়েছিল, কারণ আমি নির্বাচন করেছিলাম। আমার কষ্ট হচ্ছে, যাঁরা আমাকে ভোট দিয়ে আশা করেছিলেন আমি বিজয়ী হব, আপনারা আমাকে ক্ষমা করবেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত