শিশুদের সঙ্গে নিয়ে আত্মঘাতী হামলায় নিহত ৫ জঙ্গি


আবারও আত্মঘাতী বিস্ফোরণ ও নাশকতার সাক্ষী বাংলাদেশ৷ বিস্ফোরণে এক মহিলা সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে৷ ঘটনা রাজশাহীর গোদাবাড়ি এলাকার৷ প্রবল বিস্ফোরণের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ জঙ্গি-পুলিশ গুলির লড়াই চলছে৷ এলাকাবাসী সন্ত্রস্ত৷
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোদাবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়৷ বাড়ি ঘিরে রাখা হয়৷ এরপর দমকল বাহিনী এসে ওই বাড়িতে জল ছুঁড়তে শুরু করে৷ সেই সময় এক মহিলা ও শিশুসহ ৬ জন বাড়ি থেকে বের হয়ে আসে৷ বাইরে এসেই তারা হামলা চালায় দমকল কর্মীদের উপরে৷ শাবলের আঘাতে জখম হয়েছেন দমকল কর্মী আবদুল মতিন৷
তারপরেই শুরু হয় গোলাগুলির পর্ব৷ মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি দল৷ এতে মহিলা সহ ৪ জনের মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণ জখম হয়েছেন পুলিশ কর্মী উৎপল৷
জঙ্গি আস্তানায় রয়েছে আরও কয়েকজন মহিলা৷ তারা বাড়ির সামনে আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিয়েছে৷ পুলিশ তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













