ককপিটে চীনা তরুণীর সঙ্গে পাক পাইলটের দুই ঘণ্টা [ভিডিও]


ককপিটে চীনা এক তরুণীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে সময় কাটিয়েছেন পাকিস্তানি এয়ারলাইন পিআইএ’র এক পাইলট।
চলতি সপ্তাহে টোকিও থেকে বেইজিংগামী এক ফ্লাইটে এ ঘটনা ঘটে। কয়েকদিন আগে একই এয়ারলাইনের লন্ডনগামী এক ফ্লাইটের পাইলট কয়েক ঘণ্টা ঘুমিয়ে কাটান।
ওই ঘটনায় ওই পাইলটকে তার চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। জিও নিউজ জানায়, বেইজিংগামী পিকে ৮৫৩-এর পাইলট ক্যাপ্টেন শেহজাদ আজিজ এক চীনা তরুণীকে ককপিটে আমন্ত্রণ জানান।
চীনা ওই তরুণী পাইলট শেহজাদ ও ফার্স্ট অফিসারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ককপিটে অবস্থান করেন এবং বিমানটি বেইজিংয়ে অবতরণ করার পর সেখান থেকে বেরিয়ে আসেন।
পাইলটের কোনো আত্মীয় বা বন্ধু কিনা জিজ্ঞাসা করা হলে ওই তরুণী কোনো জবাব দেননি।
পিআইএ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তারা। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নকালে সাধারণত অননুমোদিত কোনো ব্যক্তিকে ককপিটে ঢুকতে দেয়া হয় না।
https://youtu.be/-omA-JUNEWo
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













