বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মানুষকে বিভ্রান্ত করে বিএনপি আগামী নির্বাচনে জিততে চায়’

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি তথাকথিত ভিশন-২০৩০ ঘোষনার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে আগামী নির্বাচনে জয় লাভ করতে চায়। তিনি বলেন, তাদের (বিএনপি) এ ভিশন জনগণকে বিভ্রান্ত করে ভোট চাওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়।

মোহাম্মদ নাসিম আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় ওর্য়াকার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখাননি, স্বপ্নের বাস্তবায়নও করেছেন। তাই দেশের মানুষ আগামীতেও তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে দেয়া সকল ওয়াদা পূরণ করেছেন। তিনি যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের বিচার করে দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। তাই দেশের মানুষ তাঁকেই আগামীতেও ভোট দিয়ে বিজয়ী করবে।

মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের নিয়ে বিএনপি ‘ইনক্লুসিভ’ রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে উল্লেখ করে নাসিম বলেন, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনী ও একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের নিয়ে রাজনীতি দেশের মানুষ কখনো মেনে নেবে না।

বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়িত করবেন জানতে চেয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের নিয়ে তিনি কি ভাবে ‘ইনক্লুসিভ’ দেশ গড়তে চান।

রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির বক্তব্যের জবাবে নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় রেললাইনের ওপর সাবেক রাষ্ট্রপতি ডা. একিইএম বদরোদ্দোজা চৌধুরীর দৌড়ানোর বিষয়টি দেশের মানুষ এখনো ভূলে যায়নি।

এর আগে রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোহাম্মদ নাসিম। এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ’র সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দাদী এবং মহাসচিব আল্লামা জয়নুল আবেদিন জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী