তালাক পাওয়া নারীকে মোট ৫৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


বিচারক হ্যাডন কেভ গত বৃহস্পতিবার দেয়া রায়ে জানান, তার সাবেক রাশিয়ান স্বামী এ ক্ষতিপূরণ পরিশোধ করবেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৯ সালে এ দম্পতির প্রথম সাক্ষাৎ হয়। এর চার বছর পর তারা বিয়ে করেন।
ওই নারী পূর্ব ইউরোপ থেকে পড়াশোনার জন্য মস্কো গিয়েছিলেন। সেখানেই তারা বিয়ে করেন।
বিয়ের কিছুদিন পরই যুক্তরাজ্যে আবাস গড়েন এ দম্পতি। সেখানে দুটি সন্তানও হয় তাদের। ১৫ বছর আগে ওই নারী যুক্তরাজ্যের নাগরিকত্ব পান।
প্রায় পাঁচ বছর একটি কোম্পানির শেয়ার বিক্রি করে ১৩০ কোটি ডলার আয় করেন ওই তার রুশ স্বামী।
সম্প্রতি দুজনে বিবাহ বিচ্ছেদ ঘটান। একইসঙ্গে নারীটি আদালতের কাছে তার সাবেক স্বামীর সম্পদের মালিকানা দাবি করেন।
রুশ ব্যক্তি আদালতকে বলেছিলেন, বংশগতভাবেই ধনী তিনি এবং এর সমৃদ্ধিতে নিজের অবদানই বেশি। কিন্তু বিচারক তার কথা মানতে নারাজ।
বিচারক বলেন, তার স্ত্রীও পরিবারের উন্নতিতে সমান ভূমিকা রেখেছেন। তাই সম্পত্তিতে তারও অধিকার আছে।
যুক্তরাজ্যের ইতিহাসে বিবাহবিচ্ছেদের মামলায় এটিই সবচেয়ে বড় অংকের ক্ষতিপূরণ প্রদানের ঘটনা।
ওই দম্পতির পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা থাকায় সংবাদমাধ্যমগুলো তাদের নাম ঠিকানা জানায়নি।
তথ্যসূত্র : আইএএনএস
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













