তুরস্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২০


তুরস্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন। তুরস্কের সমুদ্রতীরবর্তী শহর মারমারিসের একটি খাড়া বাধ থেকে পর্যটকবাহী মিনিবাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বাসটিতে কোন বিদেশি পর্যটক ছিল না বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু বলে জানা গেছে।
বাসটিতে ৪০ জন যাত্রী ছিল এবং ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মুগলা প্রদেশের গভর্নর আমরিক সিসেক জানিয়েছেন।
তবে চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মারমারিসের মেয়র আলী আসার স্থানীয় একটি সংবাদপত্রকে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













