বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজব দুনিয়াঃ বিয়েতে হঠাৎ গুজব, খোলা হলো কনের জামা !

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাহোবা জেলায় এক বিয়ের অনুষ্ঠানে কনের জামা খোলার অভিযোগ উঠেছে। কনের শরীরে চর্মরোগ আছে—এমন গুজব থেকেই তাঁকে জামা খুলতে বাধ্য করা হয়।

কনে তেজার শরীরে চর্মরোগ আছে, এমন শোনার পর বিয়েতে বেঁকে বসেন বর জয় হিন্দ। জানিয়ে দেন, এ ধরনের রোগ থাকলে বিয়ে করবেন না তিনি। এ নিয়ে অনুষ্ঠানে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে কনে তেজার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি সমাধানে গ্রাম পঞ্চায়েতের বৈঠক আহ্বান করে। সেখানে প্রবীণ ব্যক্তিরা ঘটনাটি মিটমাটের জন্য বরের পরিবারের নারী সদস্যদের সামনে কনের জামা খুলে দেখানোর জন্য বলেন।

তার পর থানার ভেতরে তেজার জামা খুলে পরীক্ষা করে দেখেন বর হিন্দের পরিবারের নারী সদস্যরা। প্রমাণিত হয়, গুজবটি মিথ্যা ছিল। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে যান বর ও কনের পরিবারের সদস্যরা। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তেজার পরিবারের কাছে ক্ষমাও চান হিন্দ।

ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা রিতা সিং বলেছেন, ‘কনের বাবা অভিযোগ তুলে নিয়েছেন। এ ছাড়া বরের পরিবার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমাদের একটি চিঠি দিয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প