ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুরলীথরন


শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার এবং টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটের মালিক মুথিয়া মুরলীথরন ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
রবিবার নিজের ভাষণে, মুথিয়া মুরলীথরনের নাম নিয়েছিলেন মোদী। তিনি বলেছিলেন, ‘ভারতীয় বংশদ্ভূত কিন্তু শ্রীলঙ্কাকে নিজের গুণের মাধ্যমে গর্বিত করেছেন যে সব তামিলরা, তাঁদের মধ্যে প্রথম সারিতে মুরলীথরন।’ কিংবদন্তি স্পিনার রোমাঞ্চিত নরেন্দ্র মোদী তাঁর নাম নেওয়ায়।
৪৫ বছর বয়সী এই স্পিনার বলেছেন, ‘বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারত। সেই দেশের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আমার নাম নিচ্ছেন, সত্যিই আমি গর্বিত। আমাদের পূর্বপুরুষরা ভারতেই থাকত।
শ্রীলঙ্কায় যাওয়ার পর আমি বোধহয় চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্ম। ভারতের সঙ্গে আমার নারীর টান যে আরও বেশি। কারণ, আমিও তো একজন দক্ষিণ ভারতের মেয়েকেই বিয়ে করেছি। ভারতের প্রধানমন্ত্রী যেমন আমার নাম নিয়েছেন, তেমনই আমাদের জাতির নাম করেছেন। গর্ব তো লাগবেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













