বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাজমহলে সাপ, আতঙ্কিত পর্যটকরা

অনাকাঙ্ক্ষিত এক অতিথিকে নিয়ে বেশ বিপাকেই পড়তে হলো তাজমহল কর্তৃপক্ষকে। ছয় ফুট লম্বা একটি সাপ প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে শীতল কোনে স্থানের খোঁজে তাজমহলের ভিতর ঢুকে পড়েছিল। ১৭ শতকের এই স্মৃতিস্তম্ভের ভেতর সাপটিকে দেখে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন।

পর্যটকদের চিৎকার-চেঁচামেচিতে তাজমহলের প্রত্নতাত্ত্বিক দল তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে সাহায্যের জন্য খবর দেয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসে সাপটিকে ধরে ফেলেন।

তাজমহলের পর্যটকদের জন্য পানি শোধনাগারের শীতলীকরণ অংশে সাপটিকে দেখা যায়। পরে তাজমহলের প্রত্নতাত্ত্বিক দল দ্রুত সেটা দেখে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে খবর পাঠায়।

তাজমহলের প্রত্নতাত্ত্বিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মুনাজ্জার আলী জানান, পর্যটকদের পানি পান করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি নিশ্চিত করতে তাজমহলে চারটি পানির প্লান্ট রয়েছে। সেখানেই আশ্রয় নিয়েছিল সাপটি। তাৎক্ষণিকভাবে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া পর্যটকদের সহায়তার জন্য অবিলম্বে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে যোগাযোগ করা হয়েছে।

সাপটি ধরার আগে পর্যটক ও কর্মকর্তাদের নিরাপদ দূরত্বে রাখা হয়। তবে এক ঘণ্টার চেষ্টার পর সাপটিকে ধরে একটি বাক্সের মধ্যে রাখা হয়। র্যা ট স্নেক জাতের ওই সাপের প্রধান খাদ্য পাখি ও রোডেন্ট।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের পরিচালক বাইজু রাজ এম. ভি. বলেন, তীব্র গরমে পানি ও ঠান্ডা জায়গা খুঁজছিল সাপটি। উদ্ধারকৃত র্যা ট স্নেক বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। এটিকে ছেড়ে দেয়া হবে। সাপটি কারো কোনো ক্ষতি করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প