দ. চীন সাগরে বেইজিংয়ের কামান মোতায়েন


দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপকে সামরিকীকরণ অব্যাহত রেখেছে বেইজিং এবং ডুবুরি-সেনা বিধ্বংসী কামান মোতায়েন করেছে। বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে ভিয়েতনামের সাথে উত্তেজনা কমিয়ে আনতে সম্মত হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নিলো চীন।
চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র ডিফেন্স টাইমস জানিয়েছে, স্পার্টলি দ্বীপপুঞ্জের ফায়ারি ক্রস রিফে নোরিনকো সিএস-এআর-১ ৫৫এমএম রকেট লাঞ্চার বসানো হয়েছে। এ কামান দিয়ে শত্রুর ডুবুরি-সেনাদের চিহ্নিত ও তাদের ধ্বংস করা যায়।
কমান্ডো বাহিনী ডুবুরি-সেনা ব্যবহার করে থাকে। এ সব সেনা ক্ষুদ্রাকৃতির যান ব্যবহার করে এবং এদের শনাক্ত করতে হিমসিম খেতে হয়। দক্ষিণ চীন সাগরে মাছ ধরার বিশেষ ধরণের জাল পাততে ডুবুরি-সেনা ২০১৪ সাল থেকে ব্যবহার করছে ভিয়েতনাম।
এছাড়া, তেল অনুসন্ধানে নিয়োজিত চীনা রিগের তৎপরতায় বাধা দিতে ২০১৪ সালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ভিয়েতনামের ডুবুরি-সেনারা।
চীন ফায়ারি ক্রস রিফকে নিয়ন্ত্রণ করলেও এর ওপর আধিপত্য দাবি করছে ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনাম।
সূত্র : ওয়েবসাইট
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













