বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারের লুটপাটে চালের বাজার অস্থিতিশীল : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের লুটপাট আর ব্যর্থতার কারণে চালসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে চালের বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ী সিন্ডিকেট আর বিএনপিকে দায়ী করছেন খাদ্যমন্ত্রী।

বিএনপি নেতা বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চালের মূল্যবৃদ্ধির ব্যাপারে অসাধু ব্যবসায়ী, মজুদদার, মিল-মালিকদের দায়ী করেছেন। এবং বিএনপিকেও তিনি দায়ী করেছেন। তিনি বলেছেন, চালের বাজারে দুর্যোগ মুনষ্যসৃষ্ট। যখনই তাঁরা চরমভাবে ব্যর্থ হন, দুর্যোগ সৃষ্টি করেন নিজেদের অনাচারের কারণে, নিজেদের দুর্নীতির কারণে, তখন এটাকে অন্যের ঘাড়ে চাপানোর পুরোনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যই তিনি রক্ষা করেছেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে।’

হাওরে ফসলহানি নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দেশে গণতন্ত্র আর সুশাসন না থাকায় গুম, খুন, নারী নির্যাতনসহ নানা সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করে বুলুর মুক্তির দাবি করেন রিজভী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী