রেমিট্যান্স উৎসাহিত করা হবে বৈধ পথে


আমিরাতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আবুধাবী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। স্থানীয় রেইনবো হোটেলের হলরুমে বুধবার জনতা ব্যাংকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন।
ম্যানেজার আব্দুর রাজ্জাক মোল্লার পরিচালনায় এ মতবিনিময় সভায় আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, শ্রম প্রথম সচিব ডক্টর মোকছেদ আলী, দেশ থেকে আগত মন্ত্রীর সফর সঙ্গীরাসহ আবুধাবীর বিশিষ্ট ব্যাবসায়ী, রাজনৈতিক, বাংলাদেশ দূতাবাস ও বিমানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের উপর ভিত্তি করে দেশের বাজেট দেয়া হয়। বর্তমান সময়ে আগের তুলনায় রেমিটেন্স অনেকাংশে কমে এসেছে। প্রবাসীদের কষ্টে অর্জিত টাকা বৈধ চ্যানেলে দেশের পাঠিয়ে দেশের উন্নয়নে অংশধারী হওয়ার জন্য প্রতিটি ব্যবসায়ী ও প্রবাসীদের প্রতি আহবান করেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সামান্য মুনাফার জন্য অনেক প্রবাসী এখন অবৈধ চ্যানেলে দেশের অর্থ প্রেরণ করছে। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স উৎসাহিত করা হবে। তিনি দেশে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে অবৈধ পথে সামান্য যে কয় পয়সার ব্যবধান থাকে তা দূর করার জন্য কাজ করে যাবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













