আ. লীগের কার্যালয়গুলোতে ল্যাপটপ দেওয়া শুরু
সারা দেশে আওয়ামী লীগের জেলা কার্যালয়গুলোতে ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
বৈঠকে সূত্রে জানা যায়, সারা দেশের আওয়ামী লীগকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে সারা দেশে দলীয় প্রচার-প্রচারণা সহজে চালানো যাবে।
বৈঠক থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অর্থায়নে আওয়ামী লীগের প্রতিটি জেলা কার্যালয়ে এই ল্যাপটপ দেওয়া হবে।
ল্যাপটপ বিতরণ কার্যক্রম সম্বন্ধে জানতে চাইলে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রথম দিনে আট বিভাগের আট জেলার সভাপতির হাতে ল্যাপটপ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে বাকি জেলাগুলোকে ল্যাপটপ দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













