শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

শনিবার সকালে দুই ঘণ্টার এই তল্লাশি অভিযানের পর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে এই কর্মসূচি সাংবাদিকদের জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিপোর্টার্স ইউনিটিতে রিজভী বলেন, ‘এই তল্লাশি কাপুরুষোচিত, অন্যায় ও আওয়ামী লীগ সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। এহেন ঘটনার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‘এর প্রতিবাদে বিএনপি রোববার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

আকস্মিকভাবেই শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক বই আনার খবর তারা পেয়েছেন। সেই বইকে ঘিরে তাদের সন্দেহ হচ্ছে।

রিজভী বলেন, ‘তল্লাশির প্রাপ্তি শূন্য বলে পুলিশ যাওয়ার সময়ে আমাদের নিরাপত্তা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছে।’

তিনি বলেন, ‘দেশনেত্রীকে বিপর্যস্ত করার জন্য তার কার্যালয়ে তল্লাশি সরকারের ঘৃণ্য চক্রান্ত্রের অংশ বলে আমি মনে করি। সরকার তার পুলিশ বাহিনী দিয়ে এটা করেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী