বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু


বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় দলটির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।
চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির এ বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, আগামী রমজানের ঈদের পর দলীয় কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা করা হবে।
এর আগে গত ২ মে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













