শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেলখানাতেও নিজেদের টাকার গরম দেখাচ্ছে সাফাত-সাদমান

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুই আসামির জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তারা দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন দুজন।

এদিকে, কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছে, কারাগারে প্রবেশের সময়ই সাফাত আহমেদ এবং সাদমানের প্রিজনার কার্ডে (পিসি কার্ড) ৫০ হাজার টাকা করে জমা দেয়া হয়েছে। সেই টাকা থেকে সকালে তাদের জন্য নির্ধারিত আটার রুটি এবং গুড়/সবজি দিয়ে একদিনও নাস্তা করেননি।

প্রতিদিনই তারা টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিনে একটু দামি খাবার খাচ্ছেন। দুপুর এবং রাতের জন্য নির্ধারিত ভাত, মাছ/ মাংস এবং ডালের খাবার দেয়া হলেও তারা তা খাচ্ছেন না। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বলছে, কয়েদী হিসাবে তারা নিজেদের টাকায় ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

উল্লেখ্য, ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। আর এ অভিযোগে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের হয়।

সূত্র- পূর্বপশ্চিম

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ