স্ত্রীর হাত ধরতে গেলেন ট্রাম্প, খেলেন চাপড় [ভিডিও]


মহাশক্তিধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। কিন্তু তাতে কী আসে যায়। বউয়ের মন জুগিয়ে চলতে হয় তাঁকেও। এর প্রমাণ মিলল সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে।
‘অশান্ত’ বিশ্বের জন্য একটু ‘শান্তি’ খুঁজতে সৌদি সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গতকাল সোমবার পা রাখেন বন্ধুদেশ ইসরায়েলের রাজধানী তেল আবিবে। সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া। বিমান থেকে নেমে লালগালিচার ওপর দিয়ে হাঁটার সময় হয়তো ভালোবেসেই স্ত্রীর হাত ধরতে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মেলানিয়া মোটেও সাড়া দিলেন না তাতে। বরং ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাতে ছোট্ট একটা চাপড় মেরে প্রত্যাখ্যান করলেন।
তবে কী কারণে পতির ভালোবাসার ডাক ফিরিয়ে দিলেন এই মডেল সুন্দরী তার কারণ খুঁজে পাওয়া যায়নি। হয়তো কোনো কারণে মি. প্রেসিডেন্টের সঙ্গে ফার্স্ট লেডির মান-অভিমান চলছিল। এমনও হতে পারে, সংকীর্ণ গালিচায় পাশাপাশি হাঁটা সম্ভব না বলে হাতে চাপড় দিয়েছিলেন তিনি।
তবে ট্রাম্পকে একেবারেই বঞ্চিত করেননি মেলানিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার সঙ্গে বিদায় নেওয়ার সময় ট্রাম্পের হাতে সামান্য স্পর্শ করেছিলেন তিনি।
https://youtu.be/slo71FaJjfY
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













