শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“বেগম খালেদা জিয়া এখনো সন্ত্রাসের পথ ছাড়েনি”

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখনো সন্ত্রাসের পথ ছাড়েনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি নেত্রী এখন দেশ থেকে অপরাজনীতি দূর করার কথা বলছেন। অথচ তিনিই ২০১৪ সালে হাজার হাজার ব্রিজ-কালভার্ট উড়িয়ে দিয়ে, স্কুল কলেজ পুড়িয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।’

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সেই সন্ত্রাস ও মানুষ হত্যার জন্য খালেদা জিয়া এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। সরকারের চলমান উন্নয়নের পথ রুদ্ধ করতে আবারো এ পথে আসতে পারে খালেদা জিয়া। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিএনপি-জামায়াতের রাজনীতি সম্পর্কে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জকে অনেকেই বিএনপি-জামায়াতের ঘাঁটি বললেও আমরা বলি চাঁপাইনবাবগঞ্জ হলো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঘাঁটি।’ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, গোলাম রাব্বানী এমপি, বেগম আখতার জাহান এমপি, সাবেক এমপি জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী