শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চারদিনের সৌদি আরব সফর শেষে গতকাল মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরেছেন।

রাত দেড়টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। ফ্লাইটি ওই দিন বিকেলে কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও সৌদি সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গত ২০ মে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে শেখ হাসিনা মক্কার হারেম শরিফে (কাবা) পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনা শরিফে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সম্মেলনে ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা সন্ত্রাসবাদ মোকাবিলা ও জঙ্গিদের অর্থায়ন প্রতিরোধে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর লিখিত বক্তৃতায় বিশ্ব নেতাদের কাছে জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র জোগান দেওয়া বন্ধ করার আহ্বান জানান।

সম্মেলনে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ