হযরত শাহজালাল বিমানবন্দরে চুল টান দিতেই বের হলো সোনার বার


হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে আসা আমিনুল ইসলাম নামের এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আমিনুলের বাড়ি মুন্সীগঞ্জে।
রাতে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুলকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাঁর মাথার পরচুলার ভিতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এ কায়দায় সোনা পাচারের ঘটনা এটাই প্রথম।
আটক সোনার বাজার মূল্য ৬৫ লাখ টাকা হবে বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













