বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পেয়ে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগর এবং রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে সোমবার ডিএমপি কমিশনার ও গণপূর্ত অধিদফতরকে চিঠি দিয়েছিল বিএনপি। মঙ্গলবার দিনভর দলটির নেতারা জনসভার অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন। এদিন সকালে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কিন্তু প্রতিনিধিদলকে কিছু জানানো হয়নি। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয়, বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ আছে।

গত শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করে তল্লাশি চালায় পুলিশ। পরদিন বিএনপির স্থায়ী কমিটির সভায় ওই তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী