ঈদে থাকবে বিআরটিসির ৯০০ ‘স্পেশাল’ বাস


আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রী সেবা দিতে ‘স্পেশাল’ বাস সার্ভিস দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কপোর্রেশন (বিআরটিসি)।
এজন্য ৯০০ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর কমলাপুরে বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান , বিশেষ ৯০০ বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলায় এবং বাকিগুলো দূরপাল্লায় যাতায়াত করবে।
তিনি জানান, ঈদের সাত দিন আগে থেকে বিশেষ বাসের টিকিট পাওয়া যাবে। বাসগুলো ২২ জুন থেকে ঈদুল ফিতরের পর তিন দিন পর্যন্ত চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













