বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩১ মে ধ্বংস হবে পৃথিবী! ভাইরাল ভিডিও

তবে কি সত্যিই ৩১ মে মানব সভ্যতার শেষ দিন? সেদিনই কি ধ্বংস হতে চলেছে পৃথিবী? নিশ্চিহ্ন হতে চলেছে মানবসভ্যতা? ভাইরাল হওয়া একটি ভিডিও এমনই প্রশ্ন তুলে দিল। ভিডিওটি গত বছর অক্টোবরের।

কিন্তু সম্প্রতি নতুন করে ভিডিওতে তুলে ধরা তথ্যগুলি নিয়ে শুরু হয়েছে আলোচনা। যেখানে বলা হচ্ছে, ৩১ মে ২০১৭ তেই শেষ হয়ে যাবে বিশ্ব। সে দিন বড়সড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ভিডিওটি ইতিমধ্যেই ১২ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

কিন্তু প্রশ্ন হলো, এমন সম্ভাবনার কথা আসছে কেন? চলতি বছরই চারটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ইতালিকে। মৃত্যু মিছিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দেশবাসী।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যা পরিস্থিতি, তাতে যে কোনও সময় ইতালিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটতেই পারে। শুধু ইতালিই নয়, আইসল্যান্ডে হেকলা অগ্ন্যুৎপাতের আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। ভিডিওটিতে দাবি করা হয়েছে, এত কম সময়ের ব্যবধানে বিশ্বে এই পরিমাণ ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাত এর আগে কখনও দেখা যায়নি। তাই প্রশ্ন উঠছে, তার মানে কি সত্যিই এবার সবকিছু চিরতরে শেষ হতে চলেছে?

উল্লেখ্য, এক ব্যক্তি এর আগে ভবিষ্যৎদ্বাণী করেছিলেন ২০১২ সালেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। সেই বিশ্বাসের উপর ভর করে হলিউডে তৈরি হয়ে গিয়েছিল আস্ত একটি সিনেমা। যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল কীভাবে প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করেছিল গোটা পৃথিবীকে। সলিলসমাধি ঘটেছিল সাজানো বিশ্বের। কিন্তু সেই ভবিষ্যৎদ্বাণী সত্যি হয়নি।

সম্প্রতি হোরাসিও ভিলেগাস জানিয়েছিলে, ধ্বংসের দিন ১৩ মে। কিন্তু ১৩ মে দিনটি স্বাভাবিকভাবেই কেটে গিয়েছে। তাই বিজ্ঞানীরা সাধারণ মানুষকে আতঙ্কিত হতে নিষেধ করছেন। কারণ ৩১ মে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

https://youtu.be/kpw6VZyM4Dk

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প