জার্মানির কাছে অদ্ভুত এক সাহায্য চাইলেন মোদি


জার্মানির থেকে ভারত নানা ধরনের সহায়তা পেতে পারে ঠিকই, কিন্তু সবথেকে বেশি সাহায্য যেখানে পাওয়া সম্ভব সেই জায়গাটাই খুঁজে বের করে ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই জায়গাটি হল ফুটবল।
চারবারের বিশ্ব চাম্পিয়ন জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে যৌথ বিবৃতি প্রকাশের সময় ভারতের প্রধানমন্ত্রী বললেন, ‘আমাদের খেলার ক্ষমতা, বিশেষ করে ফুটবলের ক্ষমতা বাড়ানোর জন্য আমরা জার্মানির সঙ্গে কাজ করছি। ’ উল্লেখ্য ভারত এখন ফুটবলে আবার বিশ্বের প্রথম ১০০টি দেশের মধ্যে স্থান করতে পেরেছে।
এ বছরের অক্টোবরে অনূর্ধ্ব–১৭ ফিফা বিশ্বকাপও হবে ভারতে। তাছাড়া বায়ার্ন মিউনিখের মতো জার্মান ক্লাব এআইএফএফের সঙ্গে সহযোগিতা করেছে। ।
ভারত ও জার্মানির মধ্যে মোট আটটি চুক্তি হয়েছে। রবিবার মের্কেল বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও ব্রেক্সিটের যুগে এখন আর জার্মানি তার পুরনো বন্ধু যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ওপর পুরো ভরসা রাখতে পারছে না। ’ এই পরিস্থিতিতে জার্মানি ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যতটা গভীর করা যায় তারই চেষ্টা ভারত করছে। মোদি বলেছেন, ভারত আর জার্মানি ‘মেড ফর ইচ আদার’।
সোমবার থেকে ৬ দিনের চারদেশীয় বিদেশ সফর শুরু করেছেন মোদি। এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মোদি জানান, “সন্ত্রাসবাদের হানায় ইউরোপ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের মনে হয়, বর্তমানে সন্ত্রাসবাদ হল মানবতার সবচেয়ে বড় শত্রু। রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে ইউরোপের উচিত নাশকতা মোকাবিলার যুদ্ধে অগ্রণী ভূমিকা নেওয়া। “
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













