তামাক নিষিদ্ধ হওয়াই শ্রেয় : তথ্যমন্ত্রী


তামাকের বিরুদ্ধে আবারো তথ্যমন্ত্রী তার অবস্থান তুলে ধরেছেন। তামাক ও তামাকজাত পণ্যকে সুস্থ জীবনের অন্তরায় হিসেবে বর্ণনা করে একে নিষিদ্ধ করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন তিনি।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা-মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মন্ত্রী আরো বলেন, ‘তামাকজাত পণ্য ব্যবহারে মানসিক, শারিরীক, আর্থিক, পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হয়। তামাক একারণে বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায়। এটি নিষিদ্ধ হওয়া উচিত। আর যতদিন তা না হচ্ছে ততদিন তামাকের চাষ ও ব্যবসার ওপর করবৃদ্ধি করতে হবে।’
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া এবং এ বিষয়ে নারীদের নেতৃত্ব দিতে আহ্বান জানান হাসানুল হক ইনু।
এ সময় সব স্কুলে প্রতিদিন লেখাপড়া শুরুর আগে শিক্ষক ও ছাত্রদের ধূমপান থেকে বিরত থাকার অঙ্গীকার করার তাগিদ দেন তিনি।
আয়োজক ‘মানস’ এর মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও সম্মানিত অতিথি আয়োজন সহযোগী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন তামাকবিরোধী বক্তব্য দেন।
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে বিশ্ব স্বাস্থ্যসংস্থা নির্ধারিত প্রতিপাদ্য ‘তামাক- উন্নয়নের প্রতি হুমকি’ (Tobacco-a threat to development) বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন মানস’র সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













