বাবাকে কী সাজা দেব? বিচারকের এমন প্রশ্নের জবাবে ছেলে যা বললেন শুনে হতবাক সবাই


রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করেছিলেন একটি ব্যক্তি। এই অপরাধে আদালতে তাকে তলব করা হয়। সেই অনুযায়ী আদালতে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ৫ বছরের ছেলে।
এ সময় বিচারককে সেই বাচ্চাটি প্রশ্ন করেন, তার বাবাকে কী সাজা দেওয়া হবে? বিচারক বলেন, ‘তোমার বাবাকে ৯০ মার্কিন ডলার বা ৩০ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে অথবা কোনো সাজা না দিয়েই ছেড়ে দেওয়া হতে পারে। তুমি বলো কী করব? ’
জবাবে শিশুটি বলে, ‘আপনি যোগ্য বিচারক। ’ এই খুদে শিশুর এমন পরিণত জবাব শুনে আদালতে উপস্থিত সবাই তখন হতবাক।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে। বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রথমে জ্যাকব নামে ওই শিশুর সঙ্গে কিছুক্ষণ গল্প করেন।
তারপর তাকে তার বাবার অপরাধের বিচার করতে বলেন। তারই উত্তরে চমক লাগিয়ে দেয় জ্যাকব। সোশ্যাল মিডিয়ায় আদালতের এই বিচারকার্য পরে ভাইরাল হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













