সন্তানদের ২ কোটি রুপির সম্পদ দিয়েছেন ভিক্ষুক মা-বাবা!


সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ঘটনাটি মিডিয়ার সামনে আসতেই অনলাইন ও অফলাইনে তুমুল সমালোচনা চলছে। সন্তানদের মধ্যে ৭৫ বছর বয়সী বাবা প্রায় দুই কোটি রুপির সম্পদ ভাগ করে দেন। সম্পত্তি নেয়ার আগে সন্তানরা বলেছিলেন মা-বাবাকে প্রতিমাসে ৫ হাজার রুপি করে খরচ দেবেন। তবে সম্পদ হাতে আসার পর সন্তানরা মাসিক কোন খরচ তো দেননি, তার উপর মা-বাবার খোঁজও রাখেননি।
সম্পদ হারানো উপায়ন্তরহীন বাবা-মা বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে নয়তো ভিক্ষা করে দিন পার করছেন। হতভাগ্য কৃষক বাবন দিবাকর ও তার স্ত্রী সরস্বতি সন্তানদের বিরুদ্ধে খরচ চেয়ে দেশটির আদালতে মামলা করেন।
সন্তানদের পিতা বাবন জানান, টাকা চাইতে গেলে তারা আমাকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ঘুরিয়ে মারে। তবে জমি নেয়ার আগে তারা কতই না মধুর কথা বলতো।
জানা যায়, বাবনের প্রথম সন্তান শিক্ষকতা পেশায় মাসিক আয় ৫০ হাজারের বেশি আয় করেন। তিনি অবশ্য তার বাবা-মায়ের উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













