বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু শক্তিশালী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যালয়ে(বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিন ব্যাপী কর্সূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, আমেরিকার ওয়াশিংটনকে নিয়ে তো কোনো বিতর্ক নেই। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কেন বিতর্ক থাকবে? তবে সবাই এক সঙ্গে শুরুতেই গ্রহণযোগ্যতা পায়নি।

তিনি বলেন, মাহাত্মা গান্ধীকে আততায়ীর হাতে নিহত হতে হয়েছে। বঙ্গবন্ধুও দেশের মানুষের হাতে খুন হয়েছেন। যেভাবে গান্ধী, ওয়াশিংটন মানুষের মনে স্থান করে নিয়েছেন, সেভাবেই বঙ্গবন্ধুর দৃঢ়তায় বাঙ্গালির মনে বলিষ্ঠ স্থান করে নিয়েছেন। বঙ্গবন্ধু ক্রমেই শক্তিশালী হচ্ছেন। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী।

তিনি আরও বলেন, ‘আমি এমন স্বপ্ন দেখি, শোক দিবসে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশে বিএনপি, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা আমরা সবাই মিলে এক সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করবো।

তিনি বলেনে, এবার শোক দিবস পালন উপলক্ষে আমাদের নিজেদের মধ্যে আলোচনায় আমরা সিদ্ধান্ত নেই, জাতির পিতাকে নিজেদের মধ্যে আটকে রাখা ঠিক হচ্ছে না। কারণ জাতির পিতা কোনো দলের একক সম্পত্তি না, তিনি সার্বজনীন। আমরা সার্বজনীনভাবে শোকদিবস পালনের সিদ্ধান্ত নেই।

এ বছরই প্রথম সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সংগঠন প্রথমবারের মতো শোকদিবস পালন করেছে। আমাদের সার্বজনীনতার আহ্বান এবার পুরোপুরি সফল না হলেও গণজাগরণের সৃষ্টি হয়েছে। অচিরেই বঙ্গবন্ধুর শোকদিবস সার্বজনীনভাবে পালিত হবে।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, সাবেক সংসদ সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ