বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে: ফখরুল

রাজনৈতিক কর্মসূচির পর এখন বিভিন্ন স্থানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোথাও কোথাও অনুমতি দিচ্ছে না, কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমণ হচ্ছে।”

শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে হামলার নিন্দা জানিয়ে নয়া পল্টনে এই সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এই ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের উপর আক্রমণ নয়, ধর্মীয় অনুষ্ঠানের উপরও আক্রমণ।”

শুক্রবার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে হামলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের বাড়িতেও হামলা হয়।

ফখরুল বলেন, “আমানউল্লাহ আমান একজন প্রতিথযশা রাজনীতিবিদ, ডাকসুর ভিপি ছিলেন। তার বাড়িতে আক্রমণ হয়েছে। এই থেকে বোঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়।

“আমরা মনে করি, সরকার ও সরকারি দলের এহেন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এই থেকে প্রমাণিত হচ্ছে, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।”

জনবিচ্ছিন্ন হয়েই সরকার হামলা-আক্রমণের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

রাঙামাটিতে পাহাড়িদের শতাধিক বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এর তদন্তও দাবি করেছেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান ছাড়া ছিলেন আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করীম শাহিন, শাম্মী আখতার, মোরতাজুল করীম বাদরু।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী