বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ বছরে ৮ ছাত্রী নিয়ে পালিয়েছেন এক শিক্ষক!

ভারতের গুজরাট রাজ্যের বড়োদরা জেলার বাসিন্দা ধবল কুমার। পেশায় স্কুলের অধ্যক্ষ। ২০০৩ সালে মুম্বাইয়ে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের ৬ মাসের মাথায় মারা যান স্ত্রী।

তারপর প্রেম করে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি। তাই অভিমানে নিজের এলাকা ছেড়ে ধবল চলে যান রাজকোট। একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। এর কিছুদিনের মধ্যেই তিনি সেই স্কুলের দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে একজনকে বিয়ে করেন, অন্যজনের সঙ্গে টাইম পাস করে ছেড়ে দেন।

কিন্তু সেখানেও কপাল ভাঙলো ধবল বাবুর। মেয়ের বাবার চাপাচাপিতে ভেঙে যায় সেই বিয়েও। তারপর আর পিছনে তাকান তিনি। নেমে পড়েন মেয়ে ভাগানোর কাজে। ২০০৮ সাল থেকে এই সাত বছরে তিনি মোট ৮ জনকে নিয়ে বিভিন্ন সময়ে পালিয়েছেন। তাও আবার নিজের ছাত্রী।

মেয়েদের পরিবার এবং পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন রাজ্যে। হরিয়ানা‚ পাঞ্জাব‚ হিমাচল প্রদেশ‚ চণ্ডীগড়সহ বিভিন্ন স্থানে গা ঢাকা দেন তিনি। সব জায়গায় তিনি করেছেন শিক্ষকতা। আর সুযোগ বুঝেই ছাত্রী নিয়ে চম্পট!

তিন বছর আগে পাঞ্জাবের একটি নামী স্কুলের অধ্যক্ষও হন তিনি। সেখান থেকেও স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে নিয়ে তিনি পালিয়ে যান। একজনকে পরিচয় দিতেন নিজের স্ত্রী বলে, অন্যজনকে শ্যালিকা!

অবশেষে গত বছর তিনি পুলিশের জালে ধরা পড়েন পাঞ্জাব থেকেই। ইতোমধ্যে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুরু হয়েছে মামলার কাজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প