বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিটিভিতে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আজান!

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করেছে। ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী আজ ইফতারের সময় ছিল ৬টা ৪৬ মিনিটে। কিন্তু বাংলাদেশ টেলিভিশনে মাগরিবের আজান প্রচার করা হয় ৬টা ৩৫ মিনিটে। এই ভুলের জন্য তৎ​ক্ষণাৎ​ দুঃখপ্রকাশ কিংবা ক্ষমা প্রর্থনা করা হয়নি। বরং ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে। সরকারি এই টিভি চ্যানেলের এমন দায়িত্বহীনতায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাঞ্চল্য তৈরি করেছে।

যারা ​বাংলাদেশ টেলিভিশনের আজান শুনে ইফতার কারর জন্য প্রতিদিন প্রস্তুতি নেন, তারা সবাই অবাক হয়েছেন। বারবার দেয়ালে টাঙ্গানো ঘড়ি কিংবা হাতঘড়ি কিংবা মুঠোফোনের ঘড়ির সঙ্গে সময় মেলানোর চেষ্টা করেছেন। কিছু সময়ের মধ্যে কেউ কেউ ​বাংলাদেশ টেলিভিশনের এই গুরুতর ভুল বুঝতে পারেন, তবে অনেকেই বাংলাদেশ টেভিশনের আজানের সময়কে বিশ্বাস করে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই ইফতার করেছেন।

এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন। আমি বিষয়টি জানার পরই অনুষ্ঠান বিভাগকে দ্রুত তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। আগামীকাল রোববার অফিসে গিয়ে সূচি দেখে পরবর্তী পদক্ষেপ নেব। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত