বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জমি দখল করতে গিয়ে ‘যুবলীগ নেতা’ নিহত

সাভারে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পৌর ‘যুবলীগ নেতা’ সিএম বাদশা ফয়সাল (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়ুদুজ্জামানের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরে যুবলীগে যোগ দেন। তবে সাভারে পৌর যুবলীগের কোনো কমিটি না থাকায় তার কোনো পদ ছিল না। তবে সবাই তাকে যুবলীগ নেতা হিসেবেই চিনত।

পুলিশ জানায়, দুপুরে ফয়সালসহ ১০ জন জামসিং এলাকার কাদের বাহিনীর পক্ষে স্থানীয় ইয়াকুবদের চল্লিশ শতাংশ জমি দখল করতে যান। এসময় প্রতিপক্ষকরা একজোট হয়ে তাদের ওপর টেঁটা নিক্ষেপ করে। এতে ফয়সালসহ ১০ জন আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ফয়সালকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ