বিটিভি’র পর এবার গাজী টিভিতে ভুল আজান প্রচার


বাংলাদেশ টেলিভিশন- বিটিভি’র পর এবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আজান বিভ্রাট ঘটেছে। রোববার মাগরিবের আজানের সময় বেসরকারি চ্যানেল জিটিভি ফজরের আজান প্রচার করেছে।
জিটিভি-তে প্রচারিত মাগরিবের আজানে বলতে শোনা যায়- ‘আসসালাতু খায়রুম মিনান নাউম’। ‘ঘুম থেকে নামাজ উত্তম’- টিভি স্ক্রিনে এই অনুবাদও দেখানো হয়। ফজরের আজানে এটা বলা হয়।
চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পরিবর্তন ডটকমকে বলেন, ‘আজানে ভুল হয়েছে। যারা সংশ্লিষ্ট তাদেরকে ইতোমধ্যে নোটিশও করা হয়েছে। ’
এর আগে শনিবার ইফতারের ১১ মিনিট আগে বিটিভি-তে মাগরিবের আজান প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে আইনজীবী ড. এনামুল হক খান শিশির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি খারিজ করে দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মামলার বাদী শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে তারা ইফতার করে ফেলেন। পরে ঘড়ি দেখে বিহ্বল হয়ে পড়েন তিনি।
মুসলিম প্রধান দেশ বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রাখে এবং বিটিভির আজান শুনে ইফতার করে থাকে। ভুল সময়ে আজান দিয়ে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেন বাদী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













