বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফোনের সিগন্যাল পেতে গাছে চড়লেন মোদীর মন্ত্রী, এর পরের ঘটনা আরও মজার

ডিজিটাল ইন্ডিয়া। মোদীর ডিজিটাল ইন্ডিয়ায় মোদীর মন্ত্রী গাছে চড়লেন ফোন করার জন্য। মাটিতে যে সিগন্যাল নেই!

অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। হেলাফেলা নয়। কিন্তু কী আর করবেন। নেটওয়ার্ক যে মন্ত্রী চেনে না। চেয়ারও চেনে না। তাই চেয়ারে বসে কিছুতেই ফোন ধরতে পারছিলেন না মন্ত্রীমশাই।

রাজস্থানের বিকানিরের ধুলিয়া গ্রামে রবিবার সভা করছিলেন অর্জুন। গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনছিলেন। গ্রামবাসীদের একজন স্থানীয় হাসপাতালের অব্যবস্থার কথা জানান মন্ত্রীকে। সব শুনে স্বাস্থ্য আধিকারিককে ফোন করতে যান। কিন্তু দেখেন মোবাইলের সিগন্যাল নেই। চেয়ার ছেড়ে প্রথমে উঠে দাঁড়ান। হাঁটাচলা করেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিয়ে মুখ করে সিগন্যাল আনার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কিছু হয় না। তখনই গ্রামের একজন জানান কাছেই গাছে উঠলে নেটওয়ার্ক পাওয়া যায়।

মন্ত্রীমশাই গাছে উঠতে চাওয়ায় সঙ্গে সঙ্গে মই চলে আসে। মন্ত্রী ধুতি সামলে উঠেও পড়েন। সত্যিই সত্যিই মেলে সিগন্যাল। গাছে চড়ে স্বাস্থ্য আধিকারিককে ধমকধামক দিয়ে নেমে আসেন অর্জুন রাম মেঘওয়াল।

এর পরে মন্ত্রী নেমে আসেন। আর তার পরেই ঘটে আরও অবাক কাণ্ড। দীর্ঘদিন যে গ্রামে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে তিন মাসের মধ্যে সব ঠিক হয়ে যাওয়ার প্রতিশ্রুতি মিলে যায়। হাসপাতালের অভিযোগ দিয়ে শুরু হয় মোবাইল বিভ্রাট। কিন্তু তার চেয়েও বড় পাওনা মিলে যায়। ঘটনাস্থলে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েই কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ১৩ লাখ টাকা বরাদ্দ করে দেন ধুলিয়া গ্রামে মোবাইল টাওয়ার ও বিদ্যুতের খুঁটি বসানোর জন্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প