ইরানে হামলার ভিডিও প্রকাশ [ভিডিও]


ইরানের রাজধানী তেহরানে একই সঙ্গে পার্লামেন্ট ভবন এবং দেশটির ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির সমাধি প্রাঙ্গণে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে তাদের সংবাদ সংস্থা ‘আমাক’। এছাড়া আমাক এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে এক বন্দুকধারীকে দেখা যায় এক কক্ষ থেকে আরেক কক্ষে যেতে। এছাড়া গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
https://youtu.be/ZcSzjXo-KJA
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













