জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ পুলিশের কাছে ছুটে আসে বিপদের সময়। জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে তিনি পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দেন।
বেলা সাড়ে ১০ টার দিকে বিশেষ হেলিকপ্টার যোগে সারদায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ৩৩-তম বিসিএস এর পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শকও উপস্থিত ছিলেন। সদ্য প্রশিক্ষণ সমাপ্ত করা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













