খাদ্য, পানির জন্য তুরস্ক ও ইরানের সঙ্গে আলোচনা করছে কাতার


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দেশে খাবার এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে তুরস্ক ও ইরানের সঙ্গে আলোচনা করছে কাতার।
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশে খাদ্য ও পানি সংকট এড়াতে বুধবার এ দুই দেশের সঙ্গে আলোচনায় বসে দোহা। কাতারের সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানান, কাতার এয়ারওয়েজের বিভিন্ন ফ্লাইটেই আমদানি করা পণ্য আকাশপথে দেশে আসবে। নিষেধাজ্ঞার আশঙ্কা থেকে গেলো ৪ সপ্তাহ ধরেই খাদ্য মজুদ করে আসছিলো কাতার সরকার।
এদিকে, তুরস্ক সরকার জানিয়েছে, কাতারে খাদ্য ও পানি রফতানি করতে প্রস্তুত রয়েছেন তারা। সন্ত্রাসী কার্যক্রমে মদদ দেয়াকে কেন্দ্র করে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর বেশ কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













