বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ ওমরার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন

একজন ইলিয়াস কাঞ্চনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তারপরও এই প্রজন্মের কাছে তাকে নিয়ে নতুনভাবে আলোচনার সঙ্গত কারণ রয়েছে। তিনিই একমাত্র নায়ক যিনি গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন ইলিয়াস কাঞ্চনের অবিচল প্রচেষ্টাতেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন আজ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।

আজ শুক্রবার ওমরা হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতায় সব ওলট-পালট হয়ে গেল।দেশীয় ছবির এক সময়ের সাড়া জাগানো নায়ক ইলিয়াস কাঞ্চন তীব্র জ্বর নিয়ে হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

বিকেলে ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন ও নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিনোদন প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনভর শরীরে জ্বর অনুভব করেন ইলিয়াস কাঞ্চন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

তবে প্রথমদিকে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন ভর্তি হবেন না বলে জানিয়েছিলেন রিয়াজ।

ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম হাজি আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন। তিনি ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইস এস সি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শুরু করলেও শেষ করেন নি।

ইলিয়াস কাঞ্চন ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এর পর বাংলা চলচ্চিত্র দেখতে পায় এক প্রবাদ পুরুষের জন্মলগ্ন। একে একে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি চিরদিনের মত বাংলা চলচ্চিত্র প্রেমীদের অন্তরে যায়গা করে নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত