অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা ও নিকাব


অস্ট্রিয়ায় ক্ষমতাসীন জোট সরকার প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার নিকাব নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে। সরকার বলছে, স্কুল কলেজ, আদালত এরকম জায়গায় নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে শরিক দলগুলো একমত হয়েছে।
এছাড়াও যারা সরকারি চাকরি করেনতাদের মাথায় স্কার্ফ বা হিজাব কিম্বা অন্যান্য ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা করে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে অস্ট্রিয়া। এরইমধ্যে আইনের খসড়াটি দেশটির ‘ফেডারেল ল গেজেটে’ উত্থাপিত হয়েছে।
প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের অনুমোদনের পর আইনটি চালু হবে। ১ অক্টোবর ২০১৭ নাগাদ আইনটি চালু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই আইন আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের ই্উরোপের মূল্যবোধ ও জার্মান ভাষার ওপর দক্ষতা অর্জনে দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রণয়নেও বাধ্য করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













