রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ কর্মকর্তার ছেলের লাগাতার ধর্ষণের শিকার মা-মেয়ে

ভারতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টরের ছেলে এক মধ্যবয়স্ক মহিলা ও তার মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে। নিজের পুলিশ-পুত্র পরিচয় ব্যবহার করে ভয় দেখিয়ে বাধ্য করেছে চুপ করে থাকতে। অবশেষে তার কীর্তি ফাঁস হয়ে গেল। ২৩ বছরের ওই কলেজ ছাত্রকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

বিএ ফাইনাল ইয়ারের ওই ছাত্র দিল্লির গোকলপুর এলাকার অমর কলোনির বাসিন্দা। সপ্তাহ তিনেক ধরে এই কাণ্ড করছিল সে। উত্তরাখণ্ডের মহিলা স্বামীর মৃত্যুর পর কাজের সন্ধানে দিল্লি আসেন। গুরগাঁওয়ে ১৫ বছরের মেয়ে ও ১১ বছরের ছেলেকে নিয়ে থাকেন তিনি। একটি বেসরকারি ফার্মে কাজ করেন।

দিন ২৫ আগে গুরগাঁওয়ের রাজেন্দ্র পার্ক এলাকার একটি বাজারে আশিস কুমার নামে ওই তরুণের সঙ্গে পরিচয় হয় তার। কথাবার্তায় ভাব জমিয়ে মহিলার বাড়ি আসা-যাওয়া শুরু করে সে। এরপরই শুরু হয় অত্যাচার। প্রথমে ওই মহিলাকে ধর্ষণ করে সে। এরপর তার মেয়েকেও ছাড় দেয় না। নিজের ফোনে ভিডিও তুলে রেখে, এই ঘটনার কথা কাউকে বললে ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।

আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে সাহস করে পুলিশে খবর দেন ওই মহিলা। শুক্রবার তার বাড়ি থেকেই কুমারকে গ্রেফতার করা হয়েছে। তার ফোন থেকে ধর্ষণের ১০টি ভিডিও ক্লিপ পাওয়া গেছে। মামলা হয়েছে কুমারের বিরুদ্ধে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প