রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে এবার নামাজিদের ওপর উঠল গাড়ি, নিহত ১

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া কয়েকজন মুসল্লির ওপর উঠে যায় একটি ভ্যানগাড়ি। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে এ ঘটনা ঘটে।

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁদের ওপরে উঠে যায়। এতে অনেকেই আহত হন।

ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।

এ বিষয়ে এক নারী প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’

‘একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি।’

এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প