রোজা রাখায় আটক ১০০


নিষেধাজ্ঞা অমান্য করে পবিত্র রমজান মাসে রােজা রাখায় ১০০ জনকে গ্রেফতার করেছে চীন সরকার। দেশটির মুসলিম প্রধান জিনজিয়াং প্রদেশে এই ঘটনা ঘটেছে। ওখানকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয়ম কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে চীন। স্থানীয় মুসলিমদের উদৃতি দিয়ে রোববার এ খবর নিশ্চিত করেছে সিন্ধুনিউজ ডট কম।
জিনজিয়াং প্রদেশের কাছাকাছি রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত সীমান্ত ৷ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে আইএস। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।
বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ করা হয়েছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগ শোনা যায় নিয়তমিতই।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













