রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই ‘আল-নুরি’ মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস

ইরাকের মসুলে অবস্থিত ঐতিহাসিক ‘আল-নুরি’ মসজিদ উড়িয়ে দিয়েছে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মসজিদটি ঐতিহ্যবাহী মসুল শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত ছিল। ২০১৪ সালে এই মসজিদ থেকেই আইএসপ্রধান আবু বকর আল বাগদাদি ‘খিলাফত’ ঘোষণা করেছিলেন।

ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

অন্যদিকে, আইএসের বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে জানায়, গত বুধবার যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফেলা এক বোমার আঘাতে ওই মসজিদ উড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আইএসের এই দাবিকে এক হাজার শতাংশ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, পরাজয় নিশ্চিত দেখে সবকিছু ধ্বংস করছে আইএস। মসুলে নিকটবর্তী সেনাবাহিনী দেখে তারা আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে। তিনি এই মসজিদ ধ্বংসকে এক অপূরণীয় ক্ষতি বলেও বর্ণনা করেন।

এদিকে মসুল অভিযানে অংশ নেওয়া এক ইরাকি সেনা কর্মকর্তা দাবি করেন, মসুল শহরে সেনাবাহিনী ঢোকার পরপরই আইএস ওই মসজিদ ধ্বংস করে।

এদিকে বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, লম্বা মিনারওয়ালা মসজিদটির একটি ছোট্ট ধ্বংসাবশেষ কেবল অবশিষ্ট রয়েছে। মসজিদটি প্রার্থনাকেন্দ্র ছাড়াও প্রাচীন গ্রন্থ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প