বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিআইডব্লিউটিসি’র ১৫ দিনের ঈদ সার্ভিস শুরু হচ্ছে আজ

সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা রুটে ১৫দিনের বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপ শুরু করতে যাচ্ছে। মোট ৬টি জাহাজ দিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত এ ট্রিপ চলবে বলে জানিয়েছেন সংস্থার উপ-মহাব্যবস্থাপক (বানিজ্যিক/যাত্রী পরিবহন) শেখ মো: নাছিম। এ সময় নিয়মিত রুটের জাহাজও ঢাকা, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠী, হুলারহাট, মোড়েলগঞ্জ ও খুলনা রুটের যাত্রীদের চলাচলে সংযোগ-সুবিধা দেবে।

১৫ দিনের এ বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপের চলাচলকারী ৬টি স্টিমার হচ্ছে- পিএস (প্যাডেল স্টিমার ) অস্ট্রিচ, পিএস মাহসুদ, পিএস টার্ন, পিএস লেপচা এবং এমভি ( মোটর ভেসেল) মধুমতি ও এমভি বাঙ্গালী। এমভি মধুমতি ও এমভি বাঙ্গালী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা সদরঘাট থেকে যাত্রার মাধ্যমে ১৫দিনের বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপ শুরু করবে।

এছাড়া পিএস অস্ট্রিচ ২৩, ২৮ ও ৩০ জুন ঢাকা প্রান্ত থেকে, ২৫ জুন ও ২ জুলাই মোড়েলগঞ্জ এবং ২৯ জুন বরিশাল প্রান্ত থেকে যাত্রা করবে।

এমভি মধুমতি ২২, ২৩, ২৪, ২৬ ও ৩০ জুন ও ১, ২, ৬ জুলাই ঢাকা প্রান্ত থেকে এবং ২৫ জুন হুলারহাট, ২৩, ২৮, ৩০ জুন ও ১, ২, জুলাই বরিশাল প্রান্ত থেকে ছাড়বে। এমভি বাঙ্গালী ২২, ২৫, ২৯ জুন ও ৩ জুলাই ঢাকা প্রান্ত থেকে এবং ২৪, ২৭ জুন ও ১, ৫ জুলাই বরিশাল স্টিমার ঘাট থেকে যাত্রা শুরু করবে।

পিএস লেপচা ২ জুলাই ঢাকা এবং ৪ জুলাই বরিশাল থেকে ছাড়বে। পিএস টার্ন ২৮ জুন ও ৫ জুলাই ঢাকা সদর ঘাট এবং ২৩ ও ৩০ জুন বরিশাল স্টিমার ঘাট থেকে ছাড়বে। পিএস মাহমুদ ২৪, ২৭ জুন ও ১, ৪ জুলাই ঢাকা এবং ২৬, ২৯ জুন ও ৩, ৬ জুলাই বরিশাল প্রান্ত থেকে যাত্রা শুরু করবে।

বিআইডব্লিউটিসি’র বরিশাল স্টেশনের সহ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ‘যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ ও বরিশালে টাগবোট, পাইলটিং সার্ভিস সবসময় প্রস্তুত থাকবে।’ তিনি জানান, ১৬৯ কিলোমিটার ঢাকা-বরিশাল নৌ রুটের ভাড়া বাড়বে না। সাধারণ সময়ের মতোই এ সময়েও জনপ্রতি একমুখী ভাড়া প্রথম শ্রেণি ১০৫০ টাকা, দ্বিতীয় শ্রেণি (বেসরকারি লঞ্চের প্রথম শ্রেণি তুল্য) ৬৩০ টাকা, ডেক ১৭০ টাকা থাকবে। এ রুটের বেসরকারি লঞ্চের তুলনায় তা শতকরা ৩০ হতে ৬০ ভাগ কম।

এ ছাড়াও বিশেষ ঈদ-উল-ফিতর সার্ভিস-ট্রিপের আওতায় ১১ টি উপকূলীয় রুটের জন্য থাকবে বিশেষ সি-ট্রাক সার্ভিস। ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এমভি মনিরুল হক এবং এমভি বারো-আওলিয়া নামে দুটি সমুদ্র উপকূলীয় অঞ্চলে চলাচল উপযোগী জাহাজ দিয়ে হাতিয়া ও সন্দ্বীপের সঙ্গে চট্রগ্রামের সংযোগ রক্ষা করা হবে। এসময়ে ওয়াটার-বাস এবং ফেরি সার্ভিসও সব সময় সচল রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি’র সূত্র।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ