প্লাস্টিক সার্জারি করে ৩০ বছর পুলিশের চোখে ধুলো, তবু হলো না শেষ রক্ষা


ব্রাজিলের মাদক সম্রাট লুইজ কার্লোস দা রোচা প্রায় ৩০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে সক্ষম হয়েছিল শুধু প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে। যার ডাকনাম ছিল ‘হোয়াইট হেড’। অবশেষে ‘অপারেশন স্পেকট্রাম’ নামে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাজিল পুলিশের এক বিবৃতিতে বলা হচ্ছে, দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য-সেটার নিয়ন্ত্রণকারী বা নেতা ছিলেন লুইজ কার্লোস দা রোচা। শনিবার তাকে গ্রেফতার করা হয়। সে এমনি একজন অপরাধী যে বুদ্ধিমত্তা এবং ছায়ার মধ্যে বসবাস করতো।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে জানা যায়, লুইজ কার্লোস দা রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেমন নিজের চেহারা বদল করেছেন তেমনি একাধিক নাম রয়েছে তার। সবশেষ ভিটর লুইজ নামে সে পরিচিতি ছিল। পুলিশ এখন নিশ্চিত করেছে এই দুই নাম একই ব্যক্তির।
ব্রাজিলের পুলিশ আরও জানায়, বলিভিয়া, পেরু, কলাম্বিয়াতে সে কোকেইন উৎপাদন করতো এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকাতে পাঠাতো। এ ছাড়া তার সংস্থার বিরুদ্ধে ভারী অস্ত্র তৈরিসহ নানা প্রকার সহিংসতার অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার ফলে লুইজ কার্লোস দা রোচাকে অন্তত ৫০ বছর জেলে কাটাতে হবে। প্রতি মাসে ৫ টনের মত কোকেন উৎপাদন করতো এ মাদক সম্রাটের নিয়ন্ত্রিত সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













