এই চিন ১৯৬২-এর চিন নয়, ভারতকে পালটা জবাব চিনের


ভুটান সীমান্তে ভারত-চিন ইস্যুতে অর্থমন্ত্রী অরুণ জেটলি হুঁশিয়ারির এবার প্রত্যুত্তর দিল চিনের বিদেশমন্ত্রক৷ চিন পালটা জবাব দিয়ে বলে, এই চিন ১৯৬২সালের চিন নয়৷ এর আগে অরুণ জেটলি এক টেলিভিশন অনুষ্ঠানে কড়াভাবে জানিয়েছিলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে৷ জেটলির এই বক্তব্যেরই জবাব দেয় চিন৷
চিন এও জানায়, ভারত, ভুটান সীমান্তের কাছে ডোকলাম থেকে যেন নিজের সেনা সরিয়ে নেয়৷ চিনের মতে, সিকিম সেক্টরে ভারত এবং চিনের সীমা স্পষ্ট, এবং এখানে ভারতীয় সেনার উপস্থিতির কোনও প্রয়োজন নেই৷
প্রসঙ্গত, সিকিম নিয়ে ১৮৯০সালে চিন এবং ব্রিটেনের চুক্তিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও সমর্থন করেছিলেন৷ চিনের তৎকালীন প্রধানমন্ত্রী চাও এন লাই-কে পাঠানো চিঠিতে তিনি এই বিষয়ের সমর্থন করেছিলেন৷ ঠিক এই বিষয়টিকেই চিন তুলে ধরে বলে, এই চুক্তিকে সম্মান করে ভারতের এখনই উচিৎ সেনা তুলে নেওয়া৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং এই বিষয়টি নিয়েই বক্তব্য পেশ করেন৷
প্রসঙ্গত, সিকিমে চিন সেনার অনুপ্রবেশের ঘটনায় নতুন করে শুরু হয় ভারত-চিন অশান্তি। চিনকে হুঁশিয়ারি দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সেনাপ্রধান বিপিন রাওয়াত সিকিম ঘুরে আসার পরেই ভারতের প্রতি চরম হুঁশিয়ারি দেয় চিন৷ নাম না করে তারা কটাক্ষ করে সেনা প্রধানকে ও ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে খোঁচাও দেয় ভারতকে৷ পরে পালটা জবাব দিয়ে বলে, এই চিনও ১৯৬২সালের চিন নয়৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













