রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অচিরেই ফরহাদ মজহারের নিখোঁজের রহস্য উদঘাটন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তারা কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তা ডিবি তদন্ত করছে। আমরা আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে। আজ বুধবার দুপুরে টঙ্গী থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পর্যবেক্ষণ করে উদ্ধার শেষে তাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।

এ ছাড়াও গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনার বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিল্প-কারখানায় বয়লার স্থাপনের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এগুলো তদারকি করার জন্য বয়লার পরিদর্শকও রয়েছেন। বয়লার স্থাপনের পর সেটির সক্ষমতা রয়েছে কিনা কিছুদিন পরপর তা যাচাই করতে হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এতে কারও কোনো গাফিলতি ছিল কিনা। তিনি আরও বলেন, যদি মালিকপক্ষের কোনো অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, সাখাওয়াত হোসেন, রাসেল শেখ, টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার, জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ