বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ফেসবুক পেজ চলছে রমরমিয়ে

পাকিস্তান জুড়ে ৬৫টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোথায় গোয়েন্দা আর কোথায় প্রশাসন! বহাল তবিয়তে এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে তাদের কার্যকলাপ। ৬৫টি সংগঠনের মধ্যে ৪০টিরও বেশি সংগঠন এখনও সক্রিয় ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মত স্যোশাল মিডিয়ায়। এমনটাই জানিয়েছেম পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক। এই সংস্থার উপরেই ওই পেজগুলি বন্ধ করার দায়িত্ব রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, ওই সব মাধ্যমে সংগঠনগুলি লোক নিয়োগ করে, টাকা সংগ্রহ করে। অথচ পাক সরকারের নির্দেশ, কেউ যদি প্রশাসন, পাক সেনা কিংবা পাকিস্তানি গোয়েন্দাদের নিন্দা করে তাহলে তাদের পেজগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। FIA-র তরফে অন্তত ৭০ জন অ্যাকটিভিস্টকে জেরা করা হয়েছে। এর মধ্যে মাত্র দু’জনকে মুক্তি দেওয়া হয়েছে। সাংবাদিক ও অ্যাকটিভিস্টদের মতে, নিষিদ্ধ সংগঠনের পেজগুলি সেনার তত্ত্বাবধানে চলে।

একটি ফেসবুক পেজে আফগানি তালিবান পতাকার ছবি রয়েছে। আরবি ভাষায় লেখা রয়েছে এটি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের পেজ। অন্য একটি পেজ রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদের নামে। সঈদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার। তার সংগঠন লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আমেরিকা এদের জঙ্গি তকমা দিয়েছে। কিন্তু তাতে কি একাধিক পেজ চলে সঈদের নামে। টাকা তোলা হয় চ্যারিটির নামে।

ফেসবুক ও ট্যুইটারের তরফে সন্ত্রাসবাদ প্রচারের প্রমাণ থাকলে সেইসব পেজ ব্যান করে দেওয়া হয়। গত বছরের শেষার্ধে ৩৭৬,৮৯০ টি পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে ২ শতাংশ বন্ধ হয়েছে পাকিস্তান সরকারের আবেদনে। Kolkata24x7

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প