ধর্মীয় গোঁড়ামির বাঁধন ভেঙে বিমানসংস্থার সিইও ইরানি মহিলা


মহিলারা আজ সমানে সমানে টেক্কা দিচ্ছে পুরুষদেরকেও৷ এই কথাটি শুধুই কথার কথা নয়৷ কাজে করে দেখালেন ফারজানেহ শরফবাফি৷ ধর্মীয় গোঁড়ামিকে কার্যত তুড়ি মেরে তিনই আজ ইরান এয়ারের সিইও৷ ফারজানেহসর্বপ্রথম মহিলা যাকে ইরান এয়ারের সিইও পদে নিয়োগ করা হল৷
ইরান এমন একটি দেশ যেখানে মহিলাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হয়৷ এমনকি তারা কে কি করবে সেটিও ঠিক করে দেওয়া হয়৷ কঠোর আইনকানুনের মধ্যে রাখা হয়ে থাকে তাদেরকে৷ কিন্তু এই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে নজির গড়েছেন ফারজানেহ৷ এমনকি তিনিই প্রথম মহিলা যিনি এরোস্পেসে পিএইচডি করেছেন৷ এতদিন ইরান এয়ার রিসার্চ বিভাগের সিইও পদের দায়িত্ব সামলেছেন ফারহাদ৷
এই দেশে মহিলাদেরকে পর্দার আড়ালে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে৷ কিন্তু ফারজানেহ সেই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে আজ দেশের মুখ উজ্জ্বল করেছেন৷ এর পাশাপাশি দেশের মহিলাদেরকেও কাজের প্রতি যে উৎসাহ যুগিয়েছেন সেটি বলাই যায়৷ সেক্ষেত্রে ফারজানেহ শরফবাফি আজ ইরানের নারীশক্তির প্রতীক৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













