বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০ বছর ধরে এই মহিলার সঙ্গে তাঁর পরিবার এটাই করছে ….!!!!!

আচরণ অস্বাভাবিক! আর সেকারণে ২০ বছর ধরে একটি অন্ধকার ঘরে এক মহিলাকে বন্দি করে রেখেছিল তাঁর নিজের পরিবারই। ঘটনাটি গোয়ার ক্যান্ডোলিম গ্রামের। শেষপর্যন্ত এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন ওই মহিলা।

ঘটনার সূত্রপাত জানতে হলে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ২০ বছর আগে পছন্দের মানুষকে বিয়ে করে মুম্বই চলে যান ওই মহিলা। কিন্তু মুম্বই পৌঁছে তিনি দেখেন, তাঁর স্বামী আগে থেকেই বিবাহিত। তাঁর স্ত্রী রয়েছে। প্রেমে প্রতারিত হয়ে উত্তর গোয়ায় নিজের পরিবারের কাছে ফিরে আসেন ওই মহিলা। কিন্তু, তাঁর পরিবারের বক্তব্য, তখন থেকেই আচার-আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তাই তাঁকে ঘরে আটকে রাখা হয়।
সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘরের মধ্যে থেকে ওই মহিলাকে উদ্ধার করে মহিলা পুলিসের দল। যদিও, নোংরা ঘরটি থেকে বাইরে আসতেও ইতস্তত করছিলেন ওই মহিলা। বর্তমানে ওই মহিলার বয়স ৫০-এর কোঠায়। বিগত ২০ বছর ধরে ওই ঘরের মধ্যেই বন্দি তিনি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বলতে ছিল শুধু একটা জানলা। যদিও তাঁকে রোজ ‘খাবার ও জল’ দেওয়া হত বলে দাবি করেছে তাঁর দুই ভাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প